বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুইডেনে ছুরিকাঘাতে আহত ৮

তুহিন হোসেন ## ইডেনে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালানোর ঘটনায় ৮ জন আহত হয়েছে। এর মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছে। বুধবার (৩ মার্চ) দেশটির ভেটলান্ডায় এ ঘটনাটি ঘটেছে।

হামলাকালীন সময় পুলিশের গুলিতে আহত হওয়ার পর হামলাকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ মার্চ) এরপর সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। ওই হামলাকারীর পায়ে গুলি চালানো হয়েছিল।

এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক পুলিশ প্রধান মেলেনা গ্রান জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে। সুইডেনের গোয়েন্দা বিভাগ স্যাপোর সঙ্গে কাজ করছে।

প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাকে হত্যা চেষ্টা হিসেবে ধরে নিলেও পরবর্তীতে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সংবাদ মাধ্যমকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী ব্যক্তির বয়স ২০ বছর। তিনি একটি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন। ওই ব্যক্তি ছুরি নিয়ে লোকজনের ওপর হামলা চালিয়েছে।

হামলায় আহত ব্যক্তিদের জনকোপিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ জন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আরও ২ জনের অবস্থাও গুরুতর। বাকি ৩ জনের অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে। সূত্র: বিবিসি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

সুইডেনে ছুরিকাঘাতে আহত ৮

প্রকাশের সময় : ১১:০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১