বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মৃত্যু ২৫ লাখ ৭০ হাজার ছাড়াল

TOPSHOT - Medical staff transport a patient on a stretcher to a medical helicopter at the Emile Muller Hospital in Mulhouse, eastern France, on March 22, 2020, on the seventh day of a lockdown aimed at curbing the spread of the COVID-19 (novel coronavirus) in France. (Photo by PATRICK HERTZOG / AFP)

ইমরান হোসেন আশা ## মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫৭ লাখের বেশি মানুষ। তবে ইতিবাচক খবর হচ্ছে আক্রান্ত ৯ কোটি ১৪ লাখের বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৫ লাখ ৭০ হাজার ৬১৪ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১১ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার ৩০ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৭৮৬ জন চিকিৎসাধীন এবং ৯০ হাজার ৪২ জন (০.৪%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ১৪ লাখ ৫৪ হাজার ৫৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৭০৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ২৯ হাজার ২১৪ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৩৯ হাজার ৩২৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৩৮৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৮৪৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫৭ হাজার ৫৬২ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

করোনায় মৃত্যু ২৫ লাখ ৭০ হাজার ছাড়াল

প্রকাশের সময় : ০১:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১