বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আত্মঘাতী বিস্ফোরণে সোমালিয়ায় রেস্টুরেন্টে নিহত ২০

হাসানুল বান্না নয়ন ## সোমালিয়ায় একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২০ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। শুক্রবার (৫ মার্চ) রাতে দেশটির রাজধানী মোগাদিসুতে একটি রেস্টুরেন্টের বাইরে বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানায় রয়টার্স।

স্থানীয়দের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানায়, লুল ইয়েমেনি নামে একটি রেস্টুরেন্টের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এবং বন্দুকযুদ্ধও শুরু হয়।

সোমালিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত রেডিও মোগাদিসু জানিয়েছে, বিস্ফোরণে বেশকিছু সম্পদও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী আল শাবাব সোমালিয়াসহ ‘হর্ন অব আফ্রিকা’খ্যাত দেশগুলোতে প্রায়ই হামলা চালিয়ে থাকে। তারা ওই অঞ্চলে নিজস্ব শাসনব্যবস্থা চালু করতে চায়।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

আত্মঘাতী বিস্ফোরণে সোমালিয়ায় রেস্টুরেন্টে নিহত ২০

প্রকাশের সময় : ১২:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১