বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা টিকা নিলেন

তুহিন হোসেন ## করোনাভাইরাসের টিকা নিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা। শনিবার (৬ মার্চ) ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় টিকার প্রথম ডোজ নেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

হিমাচলের কাংরা জেলার প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. গুরদর্শন গুপ্ত বলেন, টিকা কেন্দ্রে ‘সাধারণ মানুষের মতো করে’ টিকা নেওয়ার প্রস্তাব দেন দালাইলামা। নিরপাত্তার বিষয়টি মাথায় রেখে আমরা সকালেই তাকে টিকা দেয়ার আয়োজন করি।

গত ১৬ জানুয়ারি ভারতে টিকাদান কর্মসূচি শুরু হয়। তবে শুরুতে শুধু স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনারদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর ১ মার্চ থেকে ষাটোর্ধ্ব এবং ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে কোমর্বিডিটি থাকা ব্যক্তিদের টিকা দেয়া শুরু হয়। জুলাইয়ের মধ্যে ‘অগ্রাধিকার’ ভিত্তিতে ৩০ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

এর আগে গত ১ মার্চ টিকা নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকার প্রথম ডোজ নেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা টিকা নিলেন

প্রকাশের সময় : ০৩:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১