রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নৌকা ডুবে তিউনিশিয়ায় ৩৯ জনের মৃত্যু

রায়হান সোবহান ## তিউনিশিয়ায় নৌকা ডুবে ৩৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১৬৫ জনকে।

মঙ্গলবার (৯ মার্চ) এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় তিউনিশিয়া উপকূলে নৌকা দুটি ডুবে যায়। মৃতরা সবাই আফ্রিকান নাগরিক বলে এতে উল্লেখ করা হয়।

আরও অনেকে নিখোঁজ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির কোস্টগার্ড। গত দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় চার হাজার অভিবাসী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে এক হাজার। সূত্র রয়টার্স।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

নৌকা ডুবে তিউনিশিয়ায় ৩৯ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১১:১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১