মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুকধারীর গুলি, নিহত ২

ইমরান হোসেন আশা ## যুক্তরাষ্ট্রের শিকাগোয় রাতভর চলা একটি পার্টিতে বন্দুকধারীর গুলিতে অন্তত ২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ভোর ৫টায় পার্টিতে এলোপাথাড়ি হামলা চালায় বন্দুকধারীরা। খবর এপির

পুলিশ জানিয়েছে, শিকাগোর সাউথ সাইড লোকালয়ে রাতভর চলছিল পার্টি। সেখানেই ভোর পৌনে ৫টা নাগাদ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়া সবার বয়স ২০ থেকে ৪৪ বছর।

পুলিশ আরও জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ৭ জনের অবস্থা সংকটাপন্ন। ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু হামলার সঙ্গে ঠিক কতজন জড়িত ছিলো- সেটা নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন>>> ৪ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে করোনা বিদায় নেবে –জো বাইডেন

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হামলার কারণ জানতে ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে নিরাপত্তাবাহিনী।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পার্টিতে অংশ নেয়া লোকদের মধ্যে বাকবিতণ্ডার জেরেই এ গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুকধারীর গুলি, নিহত ২

প্রকাশের সময় : ১১:৪২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১