মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্ক নিয়ন্ত্রিত সিরিয়ায় ক্ষেপনাস্ত্র হামলা

স্টাফ রিপোর্টার ## তুরস্ক নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় ক্ষেপনাস্ত্র হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং একটি মানবাধিকার পর্যবেক্ষক গোষ্ঠী এই তথ্য জানিয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, সিরিয়া সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোর কুয়েয়ার্স বিমান ঘাঁটি থেকে ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়। ওই ক্ষেপনাস্ত্র যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার উত্তরের আল-বাব এবং জারবুলাস এলাকায় গিয়ে পড়ে। বেসামরিক স্থাপনা এবং জ্বালানী ট্যাংকার লক্ষ্য করে ওই হামলা করা হয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক গোষ্ঠী জানায়, তারা জারবুলাস এলাকায় রকেট হামলার ব্যাপক বিস্ফোরণ শুনতে পায়। হামলায় বেসামরিক নাগরিক আহত হয়েছে বলেও জানিয়েছে তারা।

গত বছরের মার্চে একই এলাকায় তেল শোধনাগারে ক্ষেপনাস্ত্র হামলায় চারজন নিহত এবং ২৪ জন আহত হয়। সাম্প্রতিক মাসসমূহে এই এলাকার স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। যদিও দামেস্ক কিংবা সিরিয়ান সেনা থাকা মস্কো হামলার দায় স্বীকার করেনি।

সোমবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, আক্রমণ বন্ধ করতে তারা রাশিয়ান সেনাদের সঙ্গে যোগাযোগ করেছে। ওই এলাকায় অবস্থান করা তুরস্কের সেনারা সতর্ক অবস্থানে রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

২০১৬ সালে তুরস্কর সিরিয়ার উত্তর উপত্যাকার নিয়ন্ত্রণ নেয়ার জন্য ‘ইউফ্রেটস শিল্ড’ নামে অভিযান শুরু করে। তুরস্কের ওই অভিযানে সিরিয়া সরকারের বিরোধীরা সমর্থন দেয়। ফলে তুরস্কের সেনারা জারবুলাস, আল-বাবসহ কয়েকটি শহর দখল করে নেয়।

২০১১ সালে সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। বাশার আল আসাদ সরকার নৃশংসভাবে এই বিক্ষোভ দমন শুরু করে। ফলে গৃহযুদ্ধ শুরু হয়। এতে প্রায় ৩ লাখ ৮৭ হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

তুরস্ক নিয়ন্ত্রিত সিরিয়ায় ক্ষেপনাস্ত্র হামলা

প্রকাশের সময় : ০৪:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১