সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৬ হাজার বছরে প্রথমবার, আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ

রায়হান সোবহান ## আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ। ৬ হাজার বছরে প্রথমবার এই বিস্ফোরণ ঘটেছে। আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিক শহর থেকে প্রায় ৩২ কিমি দূরে ফাগ্রাদালস পর্বতে এই আগ্নেয়গিরি অবস্থিত।

সংবাদ সংস্থা এপি-র রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার রাত ৮ টা ৪৫ মিনিটে (স্থানীয় সময় অনুসারে) আগ্নেয়গিরি লাভা উদ্গীরণ করতে শুরু করে। ঘটনায় সে দেশের স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সঞ্চার হয়েছে। গত ৭৮১ বছরে রেইকিয়াভিক অঞ্চলে এমন ঘটনা এই প্রথমবার ঘটছে বলে জানানো হয়েছে। এছাড়া আগ্নেয়গিরির মুখে ঘটছে বিস্ফোরণের ঘটনাও। গত ৬ হাজার বছরে এমন বিস্ফোরণ হয়নি বলে দাবি করা হচ্ছে।

আইসল্যান্ডের আবহাওয়া দফতরের আশ্বাসবাণীতে অবশ্য আপাতত কিছুটা স্বস্তিতে রয়েছে সেখানকার মানুষ। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগ্নেয়গিরিতে যে বিস্ফোরণ হয়েছে তা ছোট আকারের। তাই স্থানীয় মানুষদের আপাতত ঘর খালি করতে হবে না। আগ্নেয়গিরির কাছাকাছি যে শহরটি রয়েছে তাঁর দূরত্ব ফাগ্রাদালস পর্বত থেকে প্রায় ১০ কিমি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

আমি পদত্যাগ করিনি

৬ হাজার বছরে প্রথমবার, আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশের সময় : ১০:৫৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১