মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারে আটক হওয়া বিবিসির সাংবাদিক মুক্তি পেয়েছেন

ইমরান হোসেন আশা ## মিয়ানমারে আটক হওয়া বিবিসির বার্মিজ ভাষা বিভাগের রিপোর্টার অং থুরাকে মুক্তি দেয়া হয়েছে।

গত ১৯শে মার্চ রাজধানী নেপিডতে কোর্ট ভবনের বাইরে দাঁড়িয়ে কাজ করার সময় বিবিসির সাংবাদিক অং থুরাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়।

বিবিসির পক্ষ থেকে সোমবার তার মুক্তির খবর নিশ্চিত করা হয়েছে, তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

গত ১লা ফ্রেব্রুয়ারি মিয়ানমারে এক সামরিক অভ্যুত্থানে বেসামরিক সরকার ক্ষমতাচ্যুত হবার পর থেকে দেশটিতে ৪০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

সামরিক বাহিনী দেশটির পাঁচটি মিডিয়া কোম্পানির লাইসেন্সও বাতিল করেছে।

ওই অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে অব্যাহত বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের মধ্যেই অং থুরা আটক হয়েছিলেন। ওই বিক্ষোভে জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১৪৯ জন নিহত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে- বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান

মিয়ানমারে আটক হওয়া বিবিসির সাংবাদিক মুক্তি পেয়েছেন

প্রকাশের সময় : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১