শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলে করোনার তাণ্ডব, একদিনে গেল ৩ হাজার প্রাণ

স্টাফ রিপোর্টার ##

বিশ্বে বিভিন্ন দেশে ফের করোনার প্রকোপ বাড়লেও ব্রাজিলে তা রেকর্ড সৃষ্টি করেছে। গত একদিনে দেশটিতে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে প্রায় ৮৫ হাজার মানুষ।

এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটলে কিছুদিন থেকে ব্রাজিলে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৮ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৯৯৬ জন।

ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২১ লাখ ৩৬ হাজার ৬১৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯৮ হাজার ৮৪৩ জন।

মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৬ লাখ ৩৬ হাজার ৫৩৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫৬ হাজার ৮৮৩ জন।

বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ৪৫ হাজার ৩৮৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে ১২ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ৫১ জন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ

ব্রাজিলে করোনার তাণ্ডব, একদিনে গেল ৩ হাজার প্রাণ

প্রকাশের সময় : ১০:৫৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১