
মো: ইদ্রিস আলী ##
বিশ্বজুড়ে আবারো ক্রমেই অবনতির দিকে করোনাভাইরাস পরিস্থিতি। টানা দ্বিতীয় দিনের মতো ১০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। এ নিয়ে মোট প্রাণহানি ২৭ লাখ ৫৫ হাজারের ছাড়িয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৫৮ হাজার ৪২২ জন মারা গেছেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৭ লাখ ৪ হাজার ২৯২ জন। বিশ্বে শনাক্তের দিক দিয়ে এটিই কোনো দেশে সর্বোচ্চ।
দৈনিক মৃত্য-সংক্রমণের শীর্ষে ব্রাজিল। ২৪ ঘণ্টায় ভাইরাসটির প্রকোপে দেশটিতে মারা গেছেন দুই হাজার ২৪৪ জন। সাড়ে ৯০ হাজারের মতো মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা।
এদিকে দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১৪শ’র বেশি মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৭ হাজারের ওপর।
এদিন মেক্সিকোয় ৮ শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন ভাইরাসের প্রকোপে। পোল্যান্ডে- ৫৭৫, ইতালি ও রাশিয়ায় ৪ শতাধিক মৃত্যু রেকর্ড করা হয়েছে। বুধবারও বিশ্বজুড়ে ৫ লাখ ৭২ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯। মোট সংক্রমিত ১২ কোটি ৫৪ লাখের ওপর।
নিজস্ব সংবাদদাতা 






































