সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঢল

মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঢল অব্যাহত রয়েছে। সীমান্তে সঙ্কটের জন্য সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করে সমস্যা সমাধানে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে, সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের ১৪০ কোটি ডলারের তহবিল আটকে দেয়ায় তদন্ত শুরু করেছে মার্কিন জবাবদিহিতা অফিস।

যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী হন্ডুরাসের অধিবাসীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নিজ দেশের সহিংসতা থেকে বাঁচতে ও উন্নত জীবনের আশায় তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় চান।

বুধবারও (২৪ মার্চ) ৩০ জন অভিবাসী মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে করেন। মূলত দালালদের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন। এরমধ্যে ৪টি দালালচক্র জড়িত বলে জানিয়েছে গণমাধ্যম। ভেলায় করে রোমা, টেক্সাস সীমান্ত দিয়ে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আসা হয়। এরপর তারা ঘন জঙ্গলের মধ্য দিয়ে রিও গ্রান্দে অঞ্চলে প্রবেশ করে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে।

এদিন হন্ডুরাসের ৩০ নাগরিককে যাচাই-বাছাই করে রিও গ্রান্দে উপত্যকার আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। দিন দিন অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। সীমান্ত পুলিশকে সহায়তায় এরইমধ্যে সেনা মোতায়েনের কথা জানিয়েছে মার্কিন নিরাপত্তা দফতর। সীমান্তে অভিবাসন সঙ্কট সমাধানে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘অভিবাসন সমস্যা নিরসনে আমি হন্ডুরাসের সাথে কূটনৈতিক আলোচনায় বসতে চাই। এক্ষেত্রে মেক্সিকো এবং অন্যান্য দেশের সহযোগিতাও আশা করছি।

এদিকে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে সাবেক মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৪০ কোটি ডলারের তহবিল আটকে দেয়ায় প্রসিডেন্ট জো বাইডেনের নির্বাহী আদেশের তদন্ত শুরু করেছে মার্কিন জবাবদিহিতা দফতর।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

জনবল নেবে আবুল খায়ের গ্রুপ

মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঢল

প্রকাশের সময় : ০৬:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১