মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক ## ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের ইন্দ্রামায়ু অঞ্চলে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল ও প্রাকৃতিক গ্যাস শোধনাগারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এখন পর্যন্ত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। 

স্থানীয় সময় সোমবার (২৯ মার্চ) ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর বিশাল একটি এলাকাজুড়ে ভূমিকম্পের সৃষ্টি হয় বলে জানিয়েছে সে দেশের গণমাধ্যমগুলো। আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে দেশটির আইনশৃঙ্খলার বাহিনী।

তেল ও প্রাকৃতিক গ্যাস শোধনাগারটিতে কী কারণে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, তার সঠিক কোনো কারণ এখনো জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানটিতে বেশ ভারি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতের পরপরই তেল শোধনাগারটিতে বিস্ফোরণ ঘটে। সূত্র: ইয়াহু নিউজ

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

ইন্দোনেশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশের সময় : ১২:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১