বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনার ভয়ংকর থাবা মহারাষ্ট্রে রাত্রিকালীন কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক ## মহামারি করোনার ভাইরাস ভয়ংকর থাবা বসাচ্ছে ভারতে। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২০ লাখ ৩৯ হাজার ২১০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬১ হাজার ৮৮১ জনের।

করোনার বিস্তাররোধে মহারাষ্ট্রে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। সন্ধ্যা ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত কার্যকর থাকবে এই কড়াকড়ি।

এ সময়সীমার মধ্যে জনসম্মুখে পাঁচজনের বেশি মানুষ সমবেত হতে পারবেন না। পার্ক, সমুদ্রতটে যাওয়ার ব্যাপারে রয়েছে নিষেধাজ্ঞা। নীতিমালা লঙ্ঘন করলে অর্থদণ্ড ভোগ করতে হবে।

মহারাষ্ট্র প্রশাসন জানিয়েছে, বস্তি এলাকাগুলো নয় বরং আবাসিক লোকালয়ে এবার সংক্রমণের হার বেশি।  গেলো ক’দিন ধরেই দৈনিক গড়ে ভারতে ৬০ হাজারের মতো মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

করোনার ভয়ংকর থাবা মহারাষ্ট্রে রাত্রিকালীন কারফিউ

প্রকাশের সময় : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১