শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাপানে জরুরি অবস্থা শুরু, অলিম্পিক ঘিরে অনিশ্চয়তা

রায়হান সোবহান ## জাপানের একাধিক শহরে ফের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার করোনাভাইরাসের জন্য জরুরি অবস্থা জারি করতে বাধ্য হল জাপান সরকার।

প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, টোকিও, ওসাকা, কায়োটো, হুয়াগো প্রদেশে আজ থেকে আগামী ১১ মে পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকবে। অলিম্পিকের আগে টোকিওতে জরুরি অবস্থা জারি হওয়ায় কিছুটা হলেও অনিশ্চয়তায় মধ্যে পড়ে গেল ‘‌দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।’

জাপানে এই মুহূর্তে সংক্রমণ সবচেয়ে বেশি ওসাকায়। যা টোকিওসহ বাকি জায়গায় ছড়িয়ে পড়েছে।দেশটিতে টিকা প্রদানের ওপর জোর দেওয়া হচ্ছে। কারণ অলিম্পিক শুরু হওয়ার কথা আগামী ২৩ জুলাই। ১১ মে জরুরি অবস্থা শেষ হওয়ার পরই পরিস্থিতি খতিয়ে দেখতে টোকিও আসবেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ।

জরুরি অবস্থার জারির বিবৃতিতে বলা হয়েছে, বার, ডিপার্টমেন্টাল স্টোর, বিনোদন পার্ক, থিয়েটার, মিউজিয়াম বন্ধ থাকবে। রেস্তোরাঁ খোলা থাকলেও মদ্যপান চলবে না। দ্রুত বন্ধ করে দিতে হবে। স্কুল খোলা রাখা হলেও বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের উপর জোর দেয়া হয়েছে। মাস্ক পরা, বাড়িতে থাকাসহ একাধিক কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

জাপানে জরুরি অবস্থা শুরু, অলিম্পিক ঘিরে অনিশ্চয়তা

প্রকাশের সময় : ০৪:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১