
আন্তর্জাতিক ডেস্ক ## ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের দায়িত্ব থেকে সদ্য বিদায় নেয়া ইয়োসি কোহেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইরানের পরমাণু আর্কাইভ থেকে নথিপত্র চুরির ঘটনা বিস্তারিত তুলে ধরেছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, ইয়োসি কোহেন জানান, ২০১৮ সালে অভিযান চালিয়ে ঐ আর্কাইভ থেকে হাজার হাজার নথিপত্র চুরি করে ইসরায়েল নিয়ে আসা হয়।
২০১৮ সালে একটি সংবাদ সম্মেলনে চুরি যাওয়া এসব নথির কথা উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, ইরান একবার গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেছে এবং অস্ত্র তৈরির প্রযুক্তি তাদের আছে। কিন্তু ইরান বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছে।
নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটি ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে মরুভূমি এলাকায় অবস্থিত। তেল আবিবের একটি কমান্ড সেন্টার থেকে ঐ অভিযানের নজরদারি করেন মোসাদ প্রধান। এজেন্টরা ওয়্যারহাউজের ভেতরে প্রবেশ করে ৩০টির বেশি সিন্দুক ভাঙ্গে।
নিজস্ব সংবাদদাতা 







































