সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার তিন ক্রিকেটার এক বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন

স্পোর্টস রিপোর্টার ।। করোনার মধ্যে বায়ো-বাবল বিধি ভেঙে কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা আর দানুষ্কা গুনাথিলাকা।

ইতিমধ্যেই তাদের ইংল্যান্ড থেকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে। সেইসঙ্গে ভারতের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের দল থেকে বাদ পড়েছেন। লঙ্কান গণমাধ্যমের খবর, খুব সম্ভবত এক বছরের নিষেধাজ্ঞায়ও পড়তে যাচ্ছেন তারা।

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ চলছে। এই অবস্থায়ই মঙ্গলবার বিকেলে শ্রীলঙ্কায় ফেরত গেছেন অভিযুক্ত তিন ক্রিকেটার। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাদের।

কোয়ারেন্টাইনের বাধ্যবোধকতা শেষে তাদের বায়ো-বাবল ভাঙা ওই ঘটনার জন্য তদন্তের মুখে পড়তে হবে। তার আগেই নিশ্চিত হয়েছে, ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে লঙ্কান দলে থাকছেন না তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক লঙ্কান বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থা ‘এএফপি’কে জানিয়েছেন, ‌‘অভিযোগ প্রমাণিত হলে সম্ভবত তারা (অভিযুক্ত তিনজন) কমপক্ষে এক বছরের জন্য নিষিদ্ধ হবেন।’

জনপ্রিয়

ইচ্ছামতো চাঁদাবাজি চলছে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্য মেলায়

শ্রীলঙ্কার তিন ক্রিকেটার এক বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন

প্রকাশের সময় : ০৮:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১