সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারকা ক্রিকেটার রোহিত শর্মা বাড়ি বিক্রি করে দিলেন

স্পোর্টস ডেস্ক ।। ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা তার মুম্বাইয়ের অভিজাত লোনাভালায় এলাকায় বিশাল বাংলো বাড়িটি বিক্রি করে দিয়েছেন।সেই বাংলার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি রুপির ওপর। তবে ৭৫ লক্ষ রুপি ক্ষতিতেই সেই বাংলো বিক্রি করে দিয়েছেন ‘হিটম্যান’। তার বাংলো বিক্রি হয়েছে ৫.২৫ কোটি রুপিতে।

মহারাষ্ট্রের অন্যতম উইকএন্ড ডেস্টিনেশন লোনাভালা এলাকা। রোহিতও মাঝেমধ্যেই ছুটি কাটাতে যেতেন সেখানে।

২০১৬ সালের জানুয়ারি মাসে লোনাভালার পাহাড়ে ঘেরা মনোরম পরিবশে ওই বাংলো কিনছিলেন রোহিত শর্মা। ওই বাড়িটি কিনতে তখন রোহিতের ৬ কোটি টাকা খরচ হয়েছিল বলে জানা গেছে। আচমকা সেই বাড়িটি কেন বিক্রি করলেন রোহিত, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে সেটার কোন উত্তর পাওয়া যায়নি।

স্কোয়ারফুটইন্ডিয়া.কম-এর তথ্য অনুযায়ী, রোহিতের বাংলো কিনেছেন সুষমা অশোক সরাফ। জুন মাসের ১ তারিখেই এই বাড়ি বিক্রির চুক্তি সম্পন্ন হয়।

বর্তমানে সপরিবারে ইংল্যান্ড সফরে রয়েছেন হিটম্যান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট হাতে সেভাবে সাড়া জাগাতে না পারলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে রোহিত নিজের সেরাটুকু দেবেন বলে আশা রাখছে ক্রিকেট প্রেমীদের।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

তারকা ক্রিকেটার রোহিত শর্মা বাড়ি বিক্রি করে দিলেন

প্রকাশের সময় : ০৫:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১