শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ মুক্তি পাচ্ছে –তথ্যমন্ত্রী

সংসদ রিপোর্টার ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ চলতি বছরেই মুক্তি পাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ পাসের জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় বিএনপির হারুনুর রশীদ জানতে চান, এ চলচ্চিত্রে কারা অভিনয় করছেন? অভিনয়শিল্পীরা ভারতীয় না বাংলাদেশের?

জবাবে তখন তথ্যমন্ত্রী বলেন, ‘এই চলচ্চিত্রের সব মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ সব মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। যদিও এটা যৌথ প্রযোজনার ছবি। এ বছর চলচ্চিত্রটি মুক্তি পাবে। এটা একটি মাইলস্টোন চলচ্চিত্র হবে।

এর আগে জাতীয় পার্টির এমপি ফিরোজ রশীদ তার যাচাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে মুঘল-এ-আজমসহ একাধিক আন্তর্জাতিক সিনেমার নাম উল্লেখ করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে নিয়ে কেন ৫০ বছরে কোনো সিনেমা হলো না সেই প্রশ্ন তোলেন।

জনপ্রিয়

ইরানের একটি স্কুলে ইসরাইলের হামলা, ৫ শিক্ষার্থী নিহত

বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ মুক্তি পাচ্ছে –তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৬:১৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১