সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাটারায় ৪৩ লাখ টাকার জালনোটসহ আটক ৫

ঢাকা ব্যুরো ।।

রাজধানীর ভাটারা থানাধীন নুরেরচালার সাঈদনগর এলাকায় জালনোট প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। ওই অভিযানে ৪৩ লাখ টাকার জালনোটসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে ওই কারখানায় অভিযান শুরু হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নুরেরচালার সাঈদনগর এলাকার জালনোট তৈরির ওই কারখানায় বিপুল পরিমাণ প্রস্তুতকৃত জালনোট তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযান শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিস্তারিত জানানো হবে।

জনপ্রিয়

মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

ভাটারায় ৪৩ লাখ টাকার জালনোটসহ আটক ৫

প্রকাশের সময় : ০৩:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১