
বেনাপোল প্রতিনিধি ।।
ভারতে পাচারের শিকার বাংলাদেশী কিশোরী অরপিতা আক্তার মিম (১৫) কে ৯ মাস পর ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
মঙ্গলবার (১৩) জুলাই দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করা হয়। কিশোরী খুলনার শিরমনি খানজাহান আলী থানার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন (ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে কিশোরীকে জাস্টিস এন্ড কেয়ার এনজিও সংস্থার হেফাজতে দেওয়া হয়েছে।
জাস্টিস এন্ড কেয়ারের কর্মকর্তা জানান, দালাল চক্রের খপ্পরে পড়ে ঐ কিশোরী ভারতে যায়।পরে ভারতের গুজরাট পুলিশের অভিযানে তাকে উদ্ধার করে। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় গুজরাটের সরকারি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে।রাষ্ট্রীয় কাগজপত্রের প্রক্রিয়ায় শেষে আজ দেশে আনা হয়েছে।তাকে ১৪দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।কোয়ারেন্টাইন শেষে তার বাবা মায়ের কাছে হস্থান্তর করা হবে।
নিজস্ব সংবাদদাতা 







































