
খুলনা ব্যুরো ।।
খুলনা মহানগরীর চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিল আরও ১৯ জনের প্রাণ। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে আটজন করোনায় ও চারজন উপসর্গে, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চারজন, জেনারেল হাসপাতালে একজন এবং গাজী হাসপাতালে দুজনের মৃত্যু হয়। বুধবার সকালে আগের ২৪ ঘণ্টায় খুলনায় ১২ জনের মৃত্যু হয়েছিল।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের ডা: প্রকাশ দেবনাথ জানান, সেখানে খুলনার খালিশপুরের শেখ শাহাবুদ্দিন (৭৮), দৌলতপুরের আমিনুল (৪৮), বটিয়াঘাটার সাহেদা পারভীন (৫০) এবং বাগেরহাট ফকিরহাটের বেতাগা গ্রামের সুফিয়া বেগম (৫০) মারা গেছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে খুলনার ফুলতলার তাছপুরের আবুল হাসান (৫০) মৃত্যু হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন।
গাজী হাসপাতালের এমডি ডা: গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে খুলনার দাকোপ উপজেলার বাজুয়ার গুরুচরণ মন্ডল (৭৮) ও বাগেরহাটের সোনাকোলার তরফদার মকবুল হোসেন (৭২) মারা যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন।
নিজস্ব সংবাদদাতা 



















