সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব নেতাদের জলবায়ু সংকট ঠেকাতে সবুজ চুক্তির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক ।।

বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবেলায় এখনই ‘বিশ্ব সবুজ চুক্তি’ করা প্রয়োজন বলে মনে করেন যুক্তরাজ্যে, ইউরোপ ও অন্যান্য উন্নয়নশীল দেশের নোতারা। তারা বলেন, পৃথিবীর সুস্থতা ও স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে এর কোন বিকল্প নেই। যেভাবে সারাবিশ্ব করোনা মহামারির বিরুদ্ধে লড়ছে ঠিক একইভাবে লড়তে হবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও। কারণ করোনা মহামারি থেকে আরও বেশি ভয়াবহ হতে যাচ্ছে বিশ্বব্যাপী জলবায়ু সংকট।

নভেম্বরে স্কটল্যান্ডের গ্ল্যাসগোতে জাতিসংঘের যে জলবায়ু সম্মেলন হবে সেখানে সবুজ অর্থনীনৈতিক নীতি এবং নতুন ‘সবুজ চুক্তি’ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে জলবায়ু বিষয়ক জোট গ্লোবাল অ্যালায়েন্স। জোটটিতে বর্তমানে ১৯ দেশের ২১ জন সদস্য আছেন।

জলবায়ু বিষয়ক জোটটি চায় প্রতিটি দেশ সবুজ অর্থনীতিতে গুরুত্ব দেবে এবং করোনা মোকাবিলায় ভ্যাকসিন কার্যক্রমে একে অপরকে সাহায্য করবে। কার্বন নির্গমন বন্ধের পাশাপাশি বিশ্বের গরিব দেশগুলোকে সাহয্যের আবেদনও জানায় তারা।

ম্যানন অব্রি, ফরাসি এমইপি বলেন, সরকারকে অবশ্যই সামাজিক ন্যায় বিচার এবং জলবায়ু বিষয়ে নজর দিতে হবে। কারণ জলবায়ু সংকট অধিক থেকে অধিকতর হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বৈষম্য এবং দারিদ্রতার হার অনেক বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা নিয়মতান্ত্রিক ও কার্যকর জলবায়ুনীতি চাই তাহলে মুক্তবাণিজ্য ও মুক্তবাজার অর্থনৈতিক আদর্শে মৌলিক পরিবর্তন আনতে হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

বিশ্ব নেতাদের জলবায়ু সংকট ঠেকাতে সবুজ চুক্তির আহ্বান

প্রকাশের সময় : ০৩:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১