বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা এস-৫০০ এর সফল পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক।।রাশিয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ এর সফল পরীক্ষা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটিই হচ্ছে বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খবর পার্সটুডের।

দেশটির অস্ত্রখান অঞ্চলে একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে ওই পরীক্ষা চালানো হয়। এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পরীক্ষার সময় একটি দ্রুত গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আকাশেই সফলভাবে প্রতিহত করে। এটি উন্নত জঙ্গিবিমান ও বোমারু বিমানকেও প্রতিহত করতে সক্ষম।
২০২০ সালের আগস্টেই উন্নত এই এস-৫০০ ব্যবস্থার ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসোভ।
চলতি বছরের মে মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছিলেন যে, রাশিয়ার সেনাবাহিনীর কাছে শিগগিরই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৫০০ ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ হস্তান্তর করা হবে।
রাশিয়ার এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ব্যবস্থার চেয়ে অনেক উন্নত বলে দাবি করেছে মস্কো। রুশ নির্মিত এস-৩০০ ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে এবং আকাশকে শত্রুমুক্ত রাখতে এগুলো বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
তুরস্ক এবং ভারতও রাশিয়ার তৈরি এস-৪০০ কিনেছে। তুরস্ক এরই মধ্যে এস-৪০০ এর চালান গ্রহণ করেছে। তবে ভারতের কাছে এখনও হস্তান্তর করা হয়নি।
জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা এস-৫০০ এর সফল পরীক্ষা

প্রকাশের সময় : ০৮:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১