মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষন গ্রেপ্তার- ৫

আল মোজাহিদ বাবু ,বকশীগঞ্জ (জামালপুর)।। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া  পাহাড়ি এলাকার  সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষনের  অভিযোগ উঠেছে । এ ঘটনায় ছাত্রীর কথিত প্রেমিক হোসাইন শান্ত(২১) ও তার তিন বন্ধু এবং একজন সহযোগীকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

২৯ জুলাই বৃহস্পতিবার  সন্ধ্যার ৭ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায় । ধর্ষণের শিকার স্কুলছাত্রী ও গ্রেপ্তারকৃতরা হলেন বকশীগঞ্জ থানার পার্শ্ববর্তী কুড়িগ্রামের রৌমারী উপজেলার কোমার ভাঙ্গা পুরাতন পাড়ার বাসিন্দা ।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট  জানান, ওই স্কুলছাত্রীর সাথে স্থানীয় এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সূত্রে  বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যা  ৮টার দিকে ওই ছাত্রীকে নিয়ে লাউচাপড়া পিকনিক স্পটে যায় ছেলেটি।

এ ঘটনায় ছাত্রীর কথিত প্রেমিক হোসাইন শান্ত(২১) ও তার তিন বন্ধু  মিলে পালা ক্রমে তাকে ধর্ষন করে।

সে সময় ছাত্রীর ডাকচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাৎক্ষণিক  ঘটনাস্থলে পৌছে এবং ঘটনারস্থল  থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে বকশীগঞ্জ থানায়  ধর্ষনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ওই  স্কুলছাত্রীকে  ডাক্তারী পরীক্ষার জন্য জামালপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।

জনপ্রিয়

ইচ্ছামতো চাঁদাবাজি চলছে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্য মেলায়

বকশীগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষন গ্রেপ্তার- ৫

প্রকাশের সময় : ০৬:০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১