
কিশোরগঞ্জ প্রতিনিধি।।কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১৫৯ জনের মৃত্যু হয়েছে।
যে উপজেলায় করোনায় মৃত্যু হয়নি
জেলার ১৩টি উপজেলার মধ্যে একমাত্র উপজেলা অষ্টগ্রামে করোনায় এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি। কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আরও ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৬৮ জনে।
মঙ্গলবার (৩ আগস্ট) রাতে কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এতথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ২৬ জন। বর্তমানে এ হাসপাতালে ১৯৫ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ১০ জন আইসিইউ এবং ১৫ জন সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জনের রিপোর্ট অনুযায়ী, ভৈরব উপজেলার ১ জন ও কটিয়াদী উপজেলায় ১ জন কোভিডে মারা যান।
নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৮জন, হোসেনপুরে ৫জন, তাড়াইলে ১ জন, পাকুন্দিয়ায় ২০জন, কটিয়াদীতে ১১ জন, কুলিয়ারচরে ৪ জন, ভৈরবে ৩৩ জন, নিকলীতে ২ জন, বাজিতপুরে ২৫ জন, ইটনায় ২ জন ও এবং অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৬ জন। এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৮২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ২ হাজার ৮৯৪ জন।
এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর পরই ভৈরবে মারা গেছেন ৩০ জন। এ ছাড়া হোসেনপুরে ৮ জন, করিমগঞ্জে ৯ জন, তাড়াইলে ৫ জন, পাকুন্দিয়ায় ১০ জন, কটিয়াদীতে ১৩ জন, কুলিয়ারচরে ৭ জন, নিকলীতে ৭ জন, বাজিতপুরে ১৩ জন, ইটনায় ১ জন ও মিঠামইনে ১ জন মারা গেছেন। জেলার ১৩টি উপজেলার মধ্যে একমাত্র উপজেলা অষ্টগ্রামে করোনায় এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।
এদিকে মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৩৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯৭ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭৭৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনে। গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।
নিজস্ব সংবাদদাতা 




































