বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কে এম ফজলুর রহমান মারা গেছেন করোনায়

ঢাকা ব্যুরো।। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান মারা গেছেন (ইন্না…রাজিউন)।

বিচারপতি ফজলুর রহমানের পিতার নাম সিরাজ উদ্দিন আহমেদ, মা জাহানারা বেগম। জন্ম ১৫ জানুয়ারি ১৯৪৬ সালে। এলএলবি সম্পন্ন করে ১৯৬৯ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।

ফজলুর রহমান ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি মুনসেফ হিসেবে যোগদান করেন। এরপর ১৯৮৯ সালের ১৫ জুন জেলা জজ হিসেবে পদোন্নতি পান। ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি স্থায়ী হন। পরে হাইকোর্ট থেকে অবসরে যান।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

কে এম ফজলুর রহমান মারা গেছেন করোনায়

প্রকাশের সময় : ১০:২৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১