মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে ৫০কোটিরও বেশি মানুষ কোভিড টিকা নিয়েছে -নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক।।ভারতে এ পর্যন্ত ৫০ কোটিরও বেশি ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার রাতে এক টুইটে তিনি এ তথ্য জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

টুইটে নরেন্দ্র মোদি বলেন, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে ভারতের লড়াইতে শক্তিশালী অভিঘাত তৈরি হল। টিকাকরণের সংখ্যা ৫০ কোটি পার করেছে। আশা করি, এর ওপর ভিত্তি করে দেশবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার কাজ জারি থাকবে।’

তবে ভারত সরকারের কোউইন অ্যাপে উল্লেখিত পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারতে মোট ৫০ কোটি ১০ হাজার ৪৮ জন টিকা পেয়েছেন বলে জানায় পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। তার মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩৯ কোটি দুই লাখ ৮০ হাজার ৮৪১ জন। এ ছাড়া ১০ কোটি ৯৭ লাখ ২৯ হাজার ২০৭ জনের দ্বিতীয় ডোজ টিকা নেওয়া হয়ে গিয়েছে।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

ভারতে ৫০কোটিরও বেশি মানুষ কোভিড টিকা নিয়েছে -নরেন্দ্র মোদি

প্রকাশের সময় : ০১:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১