
দেলোয়ার হোসেন,ঢাকা ব্যুরো ।।
সারা দেশের ন্যায় কেরানীগঞ্জেও সরকারি পাইলট প্রকল্প হিসেবে ইউনিয়ন পর্যায়ে করোনার গনটিকা কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকা জেলা প্রশাসক । সকাল ৯ টায় ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে পর্যায়ক্রমে উপজেলার কোন্ডা, শুভাঢ্যা, তেঘরিয়া, জিনজিরা ও কালিন্দী ইউনিয়নে একযোগে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলার বাকি ৬ ইউনিয়ন গুলোতে আজ রোববার গনটিকা কার্যক্রম শুরু হবে।
টিকাদান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডাঃ মঈনুল আহসান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া, আগানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু ও সাধারণ সম্পাদক জাকির আহমেদ প্রমুখ।
উদ্বোধনী দিনে কেরানীগঞ্জের ৬টি ইউনিয়নে চার হাজার এবং পরের দিন আরো চার হাজার মোট আট হাজার মানুষকে এই টিকা প্রদান করা হবে। সরোজমিনে টিকা কেন্দ্র গুলো পরিদর্শন করে দেখা যায়, বয়স্ক, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হচ্ছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে টিকাদান কর্মসূচি চলছে। তবে কোন কোন কেন্দ্রে টিকা নিতে এসে ফিরে গেছে টিকা প্রত্যাশিরা। লাইনে দাড়িয়ে থেকে টিকে দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন তারা।
নিজস্ব সংবাদদাতা 



















