রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু হয়ে ওঠার নেপথ্যে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা : শিক্ষামন্ত্রী

ঢাকা ব্যুরো।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার নেপথ্যে ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ তিনি। তার আদর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের অনুপ্রেরণা জোগাবে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

ববির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অনুষ্ঠিত এ ওয়েবিনারে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন। এতে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান। আরও বক্তব্য রাখেন- ববি শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন ও আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূর-ই-নিশাত।

এছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমানসহ ববির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, দফতর প্রধান ও ছাত্রলীগ নেতারা ওয়েবিনারে অংশ নেন।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু হয়ে ওঠার নেপথ্যে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা : শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ০৩:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১