
বার্তাকন্ঠ ডেস্ক:।। ভারতের দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে প্রায় আট কিলোগ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৫৩ কোটি রুপি। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।
কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত দুই ব্যক্তি আফগান নাগরিক। তারা দুবাই হয়ে তেহরান থেকে ভারত এসেছেন। তারা এসব মাদক পাচারের জন্য চুলের রঙ ও শ্যাম্পুর বোতলে ভরে নিয়ে আসে।
দিল্লিতে সম্প্রতি মাদক জব্দের ঘটনা নিয়মিত ঘটছে। ২০২০ সালের ডিসেম্বর থেকে এই বছরের জুন মাস পর্যন্ত দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০০ কোটি রুপি মূল্যের হেরোইন জব্দ করা হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, একই সময়ে ১৪টি মামলায় ১৮ বিদেশি ও দুজন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 



















