সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সখীপুরে জাতীয় শোক দিবসে কৃষ্ণচূড়ার চারা রোপন

এসএম ফারুক আহমেদ,সখীপুর( টাঙ্গাইল)।। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের সখীপুরে সড়কের দুপাশে ৩শ কৃষ্ণচূড়ার চারা রোপন করা হয়েছে।
কেন্দ্রিয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের ব্যক্তি উদ্যোগে আজ রোববার (১৫ আগষ্ট) সকালে
উপজেলার শালগ্রামপুর হতে তেজপুর ব্রিজ পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের দুপাশে এসব গাছ রোপন করেন।
শালগ্রামপুর বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী, সাবেক যুগ্ম সচিব লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদার, ওসি একে সাইদুল হক ভূঁইয়া, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, সাবেক চেয়ার‌ম্যান এসএম সাইফুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন,  জাতীয় শোক দিবস উপলক্ষে রাস্তার পাশে শোভাবর্ধনের জন্য এলাকাবাসীর সহযোগিতায় কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছি । গাছ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ফুলে ফুলে উপজেলাকে সাজিয়ে তুলতেই এ আয়োজন। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে।
জনপ্রিয়

ইচ্ছামতো চাঁদাবাজি চলছে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্য মেলায়

সখীপুরে জাতীয় শোক দিবসে কৃষ্ণচূড়ার চারা রোপন

প্রকাশের সময় : ০৮:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১