সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরীমনির জামিনের শুনানি ১৮ আগস্ট

ঢাকা ব্যুরো।।: মাদক মামলায় কারাগারে আটক নায়িকা পরীমনির জামিন আবেদন করেছেন তার আইনজীবী। আজ সোমবার (১৬ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ জামিন আবেদন করেন নায়িকার আইনজীবী মজিবুর রহমান।

পরে শুনানির জন্য আদালত আগামী বুধবার (১৮ আগস্ট) দিন ধার্য করেন। আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা আজকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করীম চৌধুরী বরাবর পরীমনির জামিন আবেদন করি। আদালত এ বিষয়ে শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন।’

এর আগে শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

সেদিন মাদক মামলায় পরীমনিকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরীমনিকে কারাগারে পাঠানোর যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও তদন্ত কর্মকর্তা।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

পরীমনির জামিনের শুনানি ১৮ আগস্ট

প্রকাশের সময় : ০৮:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১