সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানব পাচারকারীসহ আটক ২ ,সাতক্ষীরা সীমান্তে

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো।।: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে এক মানবপাচারকারীসহ দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এনিয়ে, গত দুই মাসে সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ জন মানবপাচারকারীসহ মোট ১২৮ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত গ্রামের মানবপাচারকারী ইব্রাহিম হোসেন (৬১) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর গ্রামের বিকাশ চন্দ্র মন্ডল (৩০)।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, আটককৃত মানবপাচারকারী ইব্রাহিম হোসেনের মাধ্যমে বিকাশ চন্দ্র মন্ডল বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিলো। এ সময় সীমান্তের মাদরা বিওপির টহলরত বিজিবি সদস্যরা জিরো পয়েন্ট এলাকা থেকে উক্ত দুইজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কলারোয় থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে এবং চোরাচালান প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি জারি করা হয়েছে।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

মানব পাচারকারীসহ আটক ২ ,সাতক্ষীরা সীমান্তে

প্রকাশের সময় : ০৮:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১