মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পানিতে ভাসছে এটিএম বুথ

আন্তর্জাতিক ডেস্ক ।।

নগদ টাকার দিন প্রায়ই শেষ হয়ে আসছে। সবাই এখন ঝুকছেন কার্ডে টাকা লেনদেনের দিকে। তাই রাস্তার মোড়ে মোড়ে ব্যাংকগুলো বসাচ্ছে এটিএম বুথ। তবে এটিএম বুথের প্রাধান্য এখনো শহরাঞ্চলেই বেশি। পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেলে কী হবে? সেই সমস্যারও সমাধান করল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এক অভিনব উদ্যোগ নিয়েছে এ ব্যাংকটি।

এখন থেকে পানিতেও ভেসে বেড়াবে এটিএম বুথ। তেমনটাই ব্যবস্থা করেছে এসবিআই। কাশ্মীরের ডাল লেকে ভেসে বেড়াচ্ছে এসবিআইয়ের এটিএম বুথ। এমন উদ্যোগ্যে বেশ খুশি স্থানীয় জনগণরা। বলছেন এর ফলে উপকার পাবেন পর্যটকরাও।

কাশ্মীর বেড়াতে গেলে ডাল লেকের ভাসমান বোটে প্রায়ই রাত কাটান পর্যটকরা। এ ডাল লেকই হলো কাশ্মীরের অন্যতম বড় আকর্ষণ। ভাসমান বোটে রাত কাটাবেন না, এমন পর্যটক পাওয়া দায়। এ ডাল লেকই হলো কাশ্মীরের অন্যতম বড় আকর্ষণ। মোহময় রূপ দেখতেই বারবার ডাল লেকে ছুটে যায় পর্যটকেরা। হাউসবোটে সব সুবিধা থাকলেও এতদিন এটিএমের ব্যবস্থা ছিল না। এবার সেই সমস্যারও সমাধান করল এসবিআই।

১৬ আগস্ট এ ভাসমান এটিএমের উদ্বোধন করেন এসবিআইয়ের চেয়ারম্যান দিনেশ খাড়া। এসবিআই টুইট করে এ খবর জানিয়েছে। তাদের কথায়, ডাল লেকে এটিএমের চাহিদা অনেক দিনই ছিল। সবার সেই চাহিদা মেনেই ডাল লেকে ভাসমান এটিএমের উদ্বোধন করা হলো।

ব্যাংক কর্তৃপক্ষের আশা, এ এটিএম দেখতে বহু পর্যটকই ডাল লেকে বিড় জমাবেন। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, ইতোপূর্বে ডাল লেকে একটি ভাসমান পোস্ট অফিস ছিল। এবার তালিকায় যুক্ত হল এটিএম-ও।

সূত্র: সংবাদ প্রতিদিন
জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

পানিতে ভাসছে এটিএম বুথ

প্রকাশের সময় : ১২:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১