মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে ইউক্রেনের বিমান ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক ।।

কাবুলের আকাশ থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে। অজ্ঞাৎ ব্যক্তিরা বিমানটি ছিনতাই করেছে বলে নিশ্চিত করেছে রাশিয়ান সংবাদ সংস্থা তাস।

তবে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন জানিয়েছেন, আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে গত সপ্তাহে বিমানটি কাবুলে গিয়েছিল। অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিরা বিমানটি ছিনতাই করে এবং জোর করে সেটিকে ইরানে নিয়ে যাওয়া হয়।

এই বিমানে আফগানিস্তান থেকে উদ্ধার হওয়া ইউক্রেনের নাগরিকরা ছিলেন বলেও জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী।

গত রোববার আমাদের বিমানটি ছিনতাই করা হয়েছিল। আর মঙ্গলবার বিমানটি কার্যত আমাদের কাছ থেকে চুরি করা হলো। ছিনতাইয়ের পর সশস্ত্র ব্যক্তিরা বিমানটি জোর করে ইরানে নিয়ে যায়।’

ইউক্রেনের এই মন্ত্রী আরও অভিযোগ করেছেন, আফগানিস্তান থেকে আমাদের নাগরিকদের পরবর্তী তিনটি উদ্ধার প্রচেষ্টাও সফল হয়নি। কারণ, আমাদের নাগরিকরা কাবুল বিমানবন্দরে পৌঁছাতে পারেননি।

ইয়েভগেনি ইয়েনিনের দাবি, যারা বিমানটি ছিনতাই করেছে তারা সশস্ত্র ছিল। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। বিমানটির কী হলো, কিয়েভ ইরানের কাছ থেকে বিমানটি ফেরত চাইবে কি না বা কাবুল থেকে এরপর কীভাবে ইউক্রেনের নাগরিকদের দেশে ফেরানো হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

তবে বিমান ছিনতাইয়ের পেছনে জড়িত থাকার বিষয়ে ইউক্রেনের অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ হাসান জিবাকশ জানিয়েছেন, ‘গতকাল রাত ১০টার দিকে বিমানটি জ্বালানি নেওয়ার জন্য মাশাদ বিমানবন্দরে অবতরণ করে এবং এরপরই আবার সেটি কিয়েভের উদ্দেশে উড্ডয়ন করে। বিমান ছিনতাইয়ের ব্যাপারে আমরা ইউক্রেনের দাবি প্রত্যাখ্যান করছি।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

আফগানিস্তানে ইউক্রেনের বিমান ছিনতাই

প্রকাশের সময় : ০৫:১৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১