মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শরণখোলায় বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

শেখ নাজমুল, শরণখোলা প্রতিনিধি ।।
বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পর্শে মো. শাহীন গাজী (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শ্রমিক উপজেলার রান্দো ইউনিয়নের মালিয়া রাজাপুর গ্রামের হোসেন গাজীর ছেলে।
রায়েন্দা বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহীনসহ কয়েকজন শ্রমিক উপজেলা সদর রায়েন্দা বাজারের একটি ভবনের ছাদ মেরামতের কাজ করছিলেন। এসময় তার হাতে থাকা বেলচা ওই ভবনের পাশ থেকে বয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে তিনি গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তিনি মারা যান।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়গোপাল বিশ্বাস জানান, বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের শ্বাসনালীসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্ম ক্ষতিগ্রস্ত হয়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
জনপ্রিয়

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে- বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান

শরণখোলায় বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ০২:৫৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১