
মেহেদী হাসান রাজু, রাজবাড়ী।। রাজবাড়ীর পাংশায় কয়েক মিনিটের ব্যবধানে নারী পুরুষ সহ আটক জনকে কামড়ে আহত করে একটি কুকুর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে পাংশার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার হারুন শেখ, গোলাপ আলি, হোসেন শেখ, জোসনা বেগম, লিটন, বাহার, সিদ্দিকুর রহমান ও চাঁদ আলী।
হারুন শেখ বলেন, আমরা রাজমিস্ত্রির কাজ শেষে আমাদের একজনের ভ্যান গাড়িটি একটি ঘরের মধ্যে বন্ধ রাখা হয়েছিল কিন্তু আমাদের ভ্যান গাড়িটি রাখার সময় একটি কুকুর ওই ঘরে বন্দি হয়েছিল যা আমরা জানতাম না।
পরে আমরা ভ্যান গাড়িটি বের করতে গিয়ে ঘরের শাটার খোলার সাথে সাথে আমরা ওখানে ৩ জন ছিলাম আমাদের ৩ জনকেই কামড়ায়। পরে ঘর থেকে বের হয়ে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। পরে আমরা সবাই চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হই।
চাঁদ আলী নামের আরেক জন বলেন, আমি শুনেছি বিশ্বাস ক্লিনিকের সামনে একটা কুকুর কয়েকজনকে কামড়িয়েছে আমি দেখতে গিয়েছিলাম কত জনকে কামড়িয়েছে হঠাৎ করে পিছন থেকে এসে আমার পায়ে কামড় দিয়ে পায়ের সাথে ঝুলে থাকে পরে আমি অনেক কষ্ট করে কুকুরটাকে তাড়াই।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে রাব্বী বলেন, কুকুরটি কামড়ানোর কয়েক মিনিটের মধ্যেই সবাই হাসপাতলে এসেছিলেন এবং আমরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরে যায়। আশা করি সবাই সুস্থ হয়ে উঠবেন।
নিজস্ব সংবাদদাতা 




































