
ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।। চট্টগ্রামের নন্দনকানন বন বিভাগ ও বিটিসিএল ভবনের পাশ দিয়ে চলে যাওয়া তুলসীধাম মন্দির রোডে, হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের উপর প্রবল বর্ষণ ও বাতাসে ভেঙ্গে পড়া গাছ পড়ে থাকতে দেখা যায়।স্হানীয় জনসাধারণ, পথচারীদের সাথে কথা বলে জানা যায়, নগরীর গুরুত্বপূর্ণ এই সড়ক টি দিয়ে কর্ম ব্যস্ত অসংখ্য মানুষের যাতায়াত। বিকেল বেলা শিশু কিশোররা ক্রিকেট বা ফুটবল খেলায় মেতে থাকে এই জায়গায়।
গুরুত্বপূর্ণ সড়কের বৈদ্যুতিক খুঁটির উপর ভেঙ্গে পরা গাছটি স্থানীয় সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ বিভাগের নজরে আসলেও এখনো পর্যন্ত ভেঙেপড়া গাছটি সরানোর ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।এই ব্যাপারে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি।
স্থানীয় এলাকাবাসী জানান ভেঙে পরা গাছের চাপে ভারসাম্য রক্ষা করতে না পেরে,বৈদ্যূতিক তার ছিঁড়ে পরলে,যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা ও প্রানহানী।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এই ব্যাপারে যতাযত কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
নিজস্ব সংবাদদাতা 























