
যশোর অফিস ।।
স্কুল-কলেজ,বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আলোচনায় বক্তারা বলেন, ধ্বংসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। হাট-বাজার,কল-কারখানা, গণপরিবহন ও বিনোদন কেন্দ্রসহ সব কিছু খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেধাহীন করার চক্রান্ত চলছে। বিশ্বের যে সকল গেশে করোনা মহামারী ভয়াবহ আকার ধারণ করেছিল, সে সব দেশগুলোতে ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আমাদের দেশেও বিশেষজ্ঞগণ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাই জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ শোয়াইব হোসেন, জেলা সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, জয়েন্ট সেক্রেটারী মোঃ আলী সরদার, সম্পাদক হাফেজ মুহাসিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবু-যর-বিন হাফিজ প্রমুখ
নিজস্ব সংবাদদাতা 



















