শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাহির বিয়ে, বিব্রত পরিচালক

বিনোদন ডেস্ক ।।

ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বিতীয় বিয়ের খবর নিজেই জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টা ৫ মিনিটে কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানান মাহি।

এদিকে মাহির বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই তার জান্নাত ও আনন্দ অশ্রু ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বিপাকে পড়েছেন। একটি মাথা কাটা ছবি নিয়ে বিব্রত মানিক।

নিজের ফেসবুক স্ট্যাটাসে মানিক লিখেছেন, ভাইরে ভাই কী শুরু হইলো! আনন্দ অশ্রুর একটি দৃশ্যের শুট চলাকালে কয়েকটা সেলফি তুলেছিলাম। গতকাল সেই সেলফিগুলোর ভালো ব্যবহার হলো। সাইমন এর মাথা কেটে অন্যের মাথা বসিয়ে দেয়া হলো। তারপর ইতিহাস!

তিনি আরও লিখেছেন, যারা এই কাজ করেছে, আল্লাহ তাদের হেদায়েত করুক।

এর আগে ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তবে শুরু থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছে বলে গুঞ্জন চাউর হলেও সেসব গুঞ্জন উড়িয়ে দিতেন নায়িকা। সকল জল্পনার অবসান ঘটিয়ে গেলো ২২ মে দিনগত রাতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে স্ট্যাটাস দেন তিনি।

জনপ্রিয়

যশোরে দ্রুত বিচার মামলার আসামি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার

মাহির বিয়ে, বিব্রত পরিচালক

প্রকাশের সময় : ০২:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১