শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশই ঈশানের বাবা, খোলাসা করলেন নুসরাত

বিনোদন ডেস্ক ।।
টলিউড অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহানের সদ্যোজাত পুত্র ঈশানকে নিয়ে জলঘোলা হয়েছে অনেক। এবার খোলাসা হলো- চিত্রনায়ক যশ দাশগুপ্তই ছেলের বাবা। এমনটাই ছেলের জন্মসনদে নিজেই লিখেছেন এই অভিনেত্রী। সনদে ছেলের পুরো নাম লিখেছেন ঈশান জে দাশগুপ্ত, বাবার নাম দেবাশিস দাশগুপ্ত (যশের প্রকৃত নাম), আর মায়ের নাম লেখা হয়েছে নুসরাত জাহান রুহি।
ঈশানের জন্মসনদ এরই মধ্যে নিজেদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে কলকাতা পুরসভা (মিউনিসিপাল করপোরেশন)। তাতে নিবন্ধন নম্বর দেওয়া হয়েছে ১৬২৩।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার পরে পুরসভার স্বাস্থ্য বিভাগ জন্মসনদ ওয়েবসাইট আপডেট করতেই বেরিয়ে সব তথ্য। গত শনিবার (১১ সেপ্টেম্বর) যশকে নিয়ে করোনার টিকা নিতে পুরসভায় এসে মুখ্য স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে পুত্রের জন্মসনদে বাবার নামের জায়গায় ফাঁকা রাখা নিয়ে আইনি জটিলতার তথ্যও নাকি জেনে নেন নুসরাত। এমনকি ওই স্বাস্থ্য কর্মকর্তার কাছে ‘সিংগেল মাদার’ হিসেবে জন্মসনদ নেওয়া যাবে কি না সে বিষয়েও জানতে চান নুসরাত।
প্রায় ১ বছর আগে নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের পরেই তার পিতৃত্ব অস্বীকার করেন এই চিত্রনায়িকার সাবেক স্বামী নিখিল জৈন। এরপরেই যশের সঙ্গে সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়। নানা কটূক্তি, সমালোচনার পরও এ বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই। যদিও ছেলের জন্মের আগে-পরে যশকে বাবার দায়িত্ব পালন করতে দেখা গেছে। এমনকি সন্তান নিয়ে নুসরাত যশের বাসাতেই একসঙ্গে থাকছেন। এবার জন্মসনদ প্রকাশ হওয়ার পর সেই গুঞ্জনই খোলাসা হলো এবার।
জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

যশই ঈশানের বাবা, খোলাসা করলেন নুসরাত

প্রকাশের সময় : ১১:২১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১