
মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জের বানিয়াচংয়ের মাদক সেবনের অপরাধে এক যুবককে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড প্রদান!
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত আরা জাহান উর্মি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতুকর্ণপাড়া মাইজের মহল্লায় ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
এসময় আলফু মিয়া (৪৪) নামের যুবককে মাদক সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থ দন্ড সহ এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। সে জাতুকর্ণপাড়ার (মাইজের মহল্লা) মৃত সৈয়দ উল্লার ছেলে।
ভ্রাম্যমান আদালতের এ অভিযানে অংশ নেন বানিয়াচং থানা পুলিশ সদস্যরা।
নিজস্ব সংবাদদাতা 






































