শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা, আবারও বাড়ছে করোনা

ঢাকা ব্যুরো।। 

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ কমে গিয়ে গত কিছুদিন যাবৎ আবারও বাড়তে শুরু করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। এজন্য সবাইকেই সচেতন হতে হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রথম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আমরা দেখেছি যে গত কিছুদিনে করোনা সংক্রমণ একেবারেই কমে গিয়েছিল। কিন্তু এখন আবার সংক্রমণের হার বাড়ছে, আমাদের সাবধান হওয়ার এটিই সময়। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে। তারা খুবই দক্ষতার সঙ্গে কাজ করেছেন। যার ফলে দ্বিতীয় ঢেউয়ে তাদের মাধ্যমে সারাদেশেই করোনার চিকিৎসা দিয়েছি। এক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধিরা আমাদের সহযোগিতা দিয়েছেন।

তিনি বলেন, আমাকে এমন একটা সময়ে এই দায়িত্বে নিয়ে আসা হয়েছে, আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। সুযোগ পেলেই সারাদেশে চষে বেড়িয়েছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

 বার্তাকণ্ঠ /এন

জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা, আবারও বাড়ছে করোনা

প্রকাশের সময় : ০৪:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১