
মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জের জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে! বৃহস্পতিবার (২১অক্টোবর) ২১ইং দুপুরে পুলিশ লাইন্সে মাসিক কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, আরো উপস্থিত ছিলেন জনাব মাহমুদুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হবিগঞ্জ। অভিবাদন গ্রহণ শেষে, প্যারেডে উপস্থিত সকলের কিট সামগ্রী পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
কিট প্যারেডে উপস্থিত সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ, উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা!
গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সহিত কাজ করার আহ্বান জানান।
বার্তাকণ্ঠ/এন
নিজস্ব সংবাদদাতা 






































