সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিস্তায় বন্যায় ক্ষতি ১৫ কোটি টাকা – পানি সম্পদ ডিজি

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট।। 
তিস্তায় আকস্মিক উজানের ঢলে সৃষ্ট বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে আজ রবিবার তিস্তা ব্যরেজ পরিদর্শনে এসে পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক ফজলুর রশিদ বলেন, ডেল্টা প্লানের আওতায় ইতোমধ্যে এ অঞ্চলের ছোট ছোট নদীগুলো খনন করা হয়েছে। এতে নদীগুলোর পানি ধারন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ড্রেনেজ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ফলে গত বছর পরপর পাঁচটি বন্যা আঘাত হানলেও এ অঞ্চলে বন্যার পানির উচ্চতা পারেনি। ডেল্টা প্লানের আওতায় ছোটছোট খাল বিল ও নদীগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারলে এ অঞ্চলে বন্যার প্রকোপ হ্রাস পাবে। তিনি আরও বলেন, চলতি বন্যায় তিস্তা ফ্লাড বাইপাসসহ কমান্ড এলাকার দশটি স্থানে ৯৩০ মিটার বাধ ধ্বসে গেছে। এতে বাঁধের ক্ষতির পরিমান ১৫ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত এসব বাঁধ পুরনো নকসা অনুযায়ী শিগ্গিরই মেরামত করা হবে। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ কে এম সামছুল আলম, নকসা ও গবেষনা বিভাগের প্রধান প্রকৌশলী মো: এনায়েত উল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা।
বার্তাকণ্ঠ /এন
জনপ্রিয়

অবসরে উপদেষ্টারা কে কী করবেন?

তিস্তায় বন্যায় ক্ষতি ১৫ কোটি টাকা – পানি সম্পদ ডিজি

প্রকাশের সময় : ০৯:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১