শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।
তিনি বলেন, ভোর সারে ৪ ঘঠিকায়  ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
  বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

হবিগঞ্জে মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

প্রকাশের সময় : ০১:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১