সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া বিকেলে বাসায় ফিরতে পারেন

ফাইল ছবি

ঢাকা ব্যুরো ।।

ত ১২ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। প্রায় মাসখানেক চিকিৎসায় কিছুটা সুস্থ বোধ করায় রবিবার (৭ নভেম্বর) বিকেলে তাকে বাসায় নেওয়া হতে পারে।

খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে মেডিকেল বোর্ড মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। তারপরেই সিদ্ধান্ত হবে। বাসায় নেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এদিকে চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন, বিকেলেই খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন ফিরোজায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর গত ২৫ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলে সেখানেও তার রিপোর্ট পজিটিভ এসেছিল। পরে ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর ১৯ জুন তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর ১২ অক্টোবর আবারও স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতলে আসেন খালেদা জিয়া। তখন তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।

 বার্তাকণ্ঠ/এন

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

খালেদা জিয়া বিকেলে বাসায় ফিরতে পারেন

প্রকাশের সময় : ০১:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১