রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তেলের মূল্য বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত- জিএম কাদের

ঢাকা ব্যুরো।। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকার অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থ বিরোধী অবস্থান নিয়েছে। তেলের দাম ও পরিবহন ব্যয় বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত। আমরা ডিজেল, কেরোসিন এর বর্ধিত দাম কমানোর দাবি করছি। পাশাপাশি সড়ক ও নৌপথের বর্ধিত ভাড়াও কমানোর দাবি জানাচ্ছি।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি মনে করেন, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনসহ জীবন যাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে কয়েক গুন।

বিবৃতিতে জিএম কাদের আরও বলেন, করোনাকালে কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। এমন বাস্তবতায় তেলের দাম বাড়ানো একেবারেই অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। পার্শ্ববর্তী দেশ ভারতও এই মুহূর্তে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়ে দিয়েছে। তাই জীবন যাত্রার ব্যয় স্বাভাবিক করতে জ্বালানী তেল ও গণপরিবহনের ভাড়া কমানো অত্যন্ত জরুরি।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

তেলের মূল্য বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত- জিএম কাদের

প্রকাশের সময় : ০৪:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১