শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাহির জায়গায় পরীমণি

বিনোদন ডেস্ক ।।

মাহিয়া মাহির দেশে ফিরেই চয়নিকা চৌধুরীর ছবি ‘কাগজের বউ’-এর শুটিং করার কথা ছিল। বিপরীতে ইমন। কিন্তু হঠাৎ ছবিতে অভিনয় না করার কথা জানিয়ে দেন মাহি। অসুস্থতার কারণ দেখালেও অনেকেই মনে করছেন ইমনের ক্ষোভের জেরেই এই সিদ্ধান্ত। ফেসবুকে একের পর এক ছবিতে মাহিয়াকে অসুস্থ মনে হচ্ছে না বলেও দাবি করেছেন অনেকেই

শেষ মুহূর্তে মাহির এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়ে গেছেন পরিচালক। শ্যুটিং শুরুর এক দিন আগে নতুন নায়িকা পাবেন কোথায়! এই সঙ্কট থেকেই তাকে উদ্ধার করেন পরীমণি। দুই জনের সম্পর্ক খুবই মধুর। পরীমণির বিপদে সর্বক্ষণ পাশে ছিলেন চয়নিকা। নিজের অসুস্থতা অগ্রাহ্য করেই তার ছবিতে কাজ করতে চলে এসেছেন এই অভিনেত্রী।

চয়নিকা বলেছেন, আমাকে বাঁচিয়ে দিয়েছে পরীমণি। খুব বিপদে পড়েছিলাম। হাসপাতাল থেকে এসে আমার শুটিংয়ে অংশ নিয়েছে প্রথম দিনেই।আনন্দবাজার পত্রিকা

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

মাহির জায়গায় পরীমণি

প্রকাশের সময় : ০১:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১